ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজীপুর সিটি মেয়রকে শোকজ করেছে আ. লীগ

সময়ের সেরা আলোচিত নাম গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। বেশ কিছুদিন ধরে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন।আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আওয়ামী লীগ।রোববার (৩ অক্টােবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।কারণ দর্শানো নোটিশে বলা হয়, আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের জবাব আগামী পনের কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে ।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা যায়। 

ads
ads
ads

Our Facebook Page

↑